ঢাকা

আজমিরীগঞ্জে দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

জুবায়ের আলম, আজমিরীগঞ্জ প্রতিনিধি: আজমিরীgঞ্জ উপজেলা-তে দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি সুমন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সুমন মিয়া (৪৫), পিতা—আজম মিয়া, গ্রাম—শরিফ নগর, নতুন হাটি এলাকার বাসিন্দা। তিনি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন এসআই মো. জিয়াউল করিম ও এসআই মহিউদ্দিন। অভিযানের একপর্যায়ে তাকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Tags: