গত শুক্রবার (৩০ জানুয়ারি) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শতাব্দীর স্মারক লাউয়াছড়া জাতীয় উদ্যানে দিনব্যাপী এ বনভোজন অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টার দিকে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা বনভোজনে অংশগ্রহণ করেন। সকাল ১১টার দিকে অংশগ্রহণকারীরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ শাখার সভাপতি আব্দুল কাদির এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম এ হান্নান এর ব্যবস্থাপনায় সকল অংশগ্রহণকারীদের মাঝে টি-শার্ট বিতরণ করা হয়।
এরপর সবাই দল বেঁধে উদ্যানে ঘুরে দেখেন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর আঁকাবাঁকা বালির রাস্তা, শতবর্ষী বৃক্ষ, ঐতিহ্যবাহী খাসিয়া পল্লি, বানরসহ বিভিন্ন বন্যপ্রাণী ও পাখির আবাসস্থল। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয় খেলাধুলা, গান ও কবিতা আবৃত্তির আসর। পরে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
বনভোজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় মৌলভীবাজারের সভাপতি মো. রুমান আহমদ, সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ জেলার সভাপতি কাজল আহমদ, সিলেট বিভাগীয় যুগ্ম সম্পাদক ও হবিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, মৌলভীবাজার জেলা শাখার সাবেক অর্থ সম্পাদক মো. আব্দুল কালাম।
এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভুক্ত নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ প্রেসক্লাব নবীগঞ্জ শাখার সদস্য বুলবুল আহমেদ, এস এম তাজুল ইসলাম।
বাংলাদেশ প্রেসক্লাব বানিয়াচং উপজেলা কমিটির সভাপতি ইয়াসিন আরাফাত মিল্টন, সহ-সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক নুরফল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ ইসলাম অনিক, সাংগঠনিক সম্পাদক সামছুল লস্কর, মহিলা বিষয়ক সম্পাদিকা মার্জিয়া আক্তার, নির্বাহী সদস্য খন্দকার এখলাছ উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এছাড়া বাংলাদেশ প্রেসক্লাব আজমিরীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি মঈনুল ইসলাম মোস্তাক, সহ-সাধারণ সম্পাদক আরফান আহমদ, অর্থ সম্পাদক জুবায়ের আহমদ, উপদেষ্টা লিজা হাসান ও জিল্লুর রহমানসহ সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের ইনসানিয়া হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর আব্দুর নূর, বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা ডা. আবু তাহের, তাজুদুর রহমান ও সুহেল আহমদ রাজু।
এ সময় ভিডিও কলে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা ইফতেকার হোসেন এবং জেলা শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মামুন আহমদ মুন্না।
আরও উপস্থিত ছিলেন ডা. নাজমুল হক চৌধুরী পলাশ, কবি-সাহিত্যিক ও কণ্ঠশিল্পী মন্টি ঠাকুর, রুজু মিয়া ও লিটন মিয়া।
এ বনভোজনে শতাধিক প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, শিক্ষকসহ সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
শুক্রবার জুমার নামাজ শেষে দলবদ্ধভাবে মধ্যাহ্নভোজ গ্রহণ করা হয়। পরে খেলাধুলা ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারীদের সম্মাননা স্মারক প্রদান শেষে আনন্দঘন পরিবেশে বনভোজনের সমাপ্তি ঘটে।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যান দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে বছরজুড়েই দেশি-বিদেশি পর্যটকদের আগমন ঘটে। জেলার উল্লেখযোগ্য পর্যটন স্পটের মধ্যে রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ, মণিপুরীপাড়া, খাসিয়া পল্লি, হামহাম জলপ্রপাত, ছয়সিঁড়ি দিঘি, ক্যামেলিয়া লেক, পাত্রখোলা লেক, পদ্মছড়া লেক, বামবুতল লেক, হরিনারায়ণ দিঘি, শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চা-বাগান, হাইল হাওর, বাইক্কা বিল, হাকালুকি হাওর, মুন ব্যারাজ ও বর্ষিজোড়া ইকো পার্ক।
