ঢাকা

হবিগঞ্জের নবীগঞ্জে ১৪০ পিছ ইয়াবা সহ সেনাবাহিনীর হাতে ৩ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

মার্জিয়া আক্তার, বানিয়াচং প্রতিনিধি : সেনাবাহিনীর অভিযানে হবিগঞ্জের নবীগঞ্জে ১৪০ পিছ মরণ নেশা ইয়াবা ট্যাবলেট সহ ৩জনকে  গ্রেফতার করা হয়েছে। 

শনিবার দিবাগত মধ্য রাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলার পূর্ব তিমিরপুর গ্রামের ইয়াবা ব্যবসায়ী জামাল মিয়ার বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় বাসায় তল্লাসি করে জামাল মিয়া সহ ৩ জনকে পদ্যপান অবস্থায় আটক করা হয় এবং উক্ত ৩ জন ব্যক্তির কাছ থেকে ১৪০ পিস ইয়াবা সহ পান করা ২টি মদের খালি বোতল উদ্ধার করা হয়েছে।


আটককৃতরা হলো, নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর গ্রামের মৃত হানিফ মিয়ার পুত্র (ইয়াবা ব্যবসায়ী) জামাল মিয়স (৪০), মৃত আকসির মিয়ার পুত্র (ইয়াবা ব্যবসায়ী) মোঃ গাজিউর (৩০) ও (ইয়াবা ব্যবসায়ী) মোঃ সিদ্দিক মিয়া (২০)।


আটককৃত ইয়াবা ব্যবসায়ী ৩ জনকে নবিগঞ্জ থানার ডিউটি অফিসার এসআই মোঃ আঃ আজিজের নিকট হস্তান্তর করা হয়েছে।

Tags: