বানিয়াচংয়ে সুশাসনের জন্য নাগরিক সুজন কর্তৃক আয়োজিত জনগণের মুখোমুখি অনুষ্ঠানে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) এর বিএনপির মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদ প্রার্থী চেয়ারপার্সন এর উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, বিএনপি জোট নির্বাচিত হলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। এক প্রশ্নোত্তরে তিনি বলেন উপজেলা সদর সহ অন্যান্য ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থার অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন করা হবে। বিদ্যুৎ এবং জালানি মন্ত্রণালয়ের সংগে যোগাযোগ করে গ্যাস সংযোগ দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হবে এবং মা বোনদের হাটবাজারে আসলে পয়নিষ্কাশনের সৃষ্ট সমস্যার সমাধানের জন্য পর্যাপ্ত ওয়াশব্লক নির্মাণ করা হবে। তিনি আরও বলেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, সাস্থ্য কার্ড এর মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা আমাদের মা বোন সহ নাগরিকদের সুযোগ সুবিধা প্রদান করা হবে এবং মসজিদ ভিত্তিক ইমাম মুয়াজ্জিন এবং খতিবগনকে মাসিক সম্মানী ভাতা প্রদান করা হবে। শনিবার সকাল ১১টায় বড়বাজারস্থ শহীদ মিনার প্রাঙ্গণে সুশাসনের জন্য নাগরিক সুজন কর্তৃক আয়োজিত জনগণের মুখোমুখি প্রশ্নোত্তর অনুষ্ঠানে এসব কথা বলেন ডা. জীবন ।
সুজন সভাপতি দেওয়ান সুয়েব রাজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ১১দলীয় জোট প্রার্থী খেলাপত মজলিসের কেন্দ্রীয় নেতা দেওয়াল ঘড়ি প্রতিকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল বাছিত আজাদ। তিনি এক প্রশ্নোত্তরে বলেন আমরা নির্বাচিত হলে ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করবো। সতন্ত্র প্রার্থী সাংবাদিক আফসার আহমেদ রূপক ফুটবল মার্কায় নির্বাচন করবেন।
তিনি এক প্রশ্নের জবাবে বলেন আমি জনগণের কল্যানে কাজ করে আসছি দীর্ঘদিন ধরে ইনশাআল্লাহ ভবিষ্যতেও করে যাব।আমি যদি নির্বাচিত হই তাহলে রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন করা হবে জনকল্যাণমুখী কাজে নিজেকে নিয়োজিত রাখবো। এসময় উপস্থিত ছিলেন সুজন হবিগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি -এ এস এম মহসিন চৌধুরী, সহসভাপতি, আব্দুর রকির, সাধারণ সম্পাদক চৌধুরী মিজবাহুল বারী লিটন, সাংগঠনিক সম্পাদক মোতালিব তালুকদার দুলাল ইয়ুথ লিডার, আল আমিন সাইফী
সুজন বানিয়াচং উপজেলা কমিটির সহ-সভাপতি শাহাব উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ বদরুল লস্কর, নির্বাহি সদস্য শামসুল জুয়েল, রাজিব আহমেদ, সৈয়দ সুহেল রানা, এম আর ঠাকুর, হৃদয় হাসান শিশির, সাজ্জাদ বিন লাল, মামুন মিয়া, মামুনুর রশিদ, এহিয়া মিয়া, সাব্বির চৌধুরী সোহাগ, হাসান মো. পিয়াস প্রমূখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ জনতার একাংশ উপস্থিত ছিলেন।
সুজন বানিয়াচং উপজেলা কমিটির সহ-সভাপতি শাহাব উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ বদরুল লস্কর, নির্বাহি সদস্য শামসুল জুয়েল, রাজিব আহমেদ, সৈয়দ সুহেল রানা, এম আর ঠাকুর, হৃদয় হাসান শিশির, সাজ্জাদ বিন লাল, মামুন মিয়া, মামুনুর রশিদ, এহিয়া মিয়া, সাব্বির চৌধুরী সোহাগ, হাসান মো. পিয়াস প্রমূখ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাধারণ জনতার একাংশ উপস্থিত ছিলেন।
