ঢাকা

শাল্লা বাজারের উদ্যোগে দাঁড়িপাল্লা প্রতীকের বিশাল জনসভা

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

“কথায় নয়, কাজে পরিচয়”—এই স্লোগানকে সামনে রেখে গ্রাম শাল্লা বাজারের উদ্যোগে, বিশিষ্ট আইনজীবী শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। 


আজ ১৯ জানুয়ারি বৃহস্পতিবার শামসুল আলমের সভাপতিত্বে এবং মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় সভাটি সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, এই জনসভাটি রূপ নেয় গণমানুষের স্বতঃস্ফূর্ত মিলনমেলায়।

জনসভায় শাল্লা ও আশপাশের এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কৃষক, জেলে, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ, শিক্ষক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে সভাস্থল কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।


বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শিশির মনির ভাই এলাকার উন্নয়নে সবসময় মানুষের পাশে থেকেছেন। শিক্ষা, যোগাযোগ, সামাজিক ন্যায়বিচার ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় তাঁর ভূমিকা প্রশংসনীয়। বক্তারা আরও বলেন, তিনি প্রতিশ্রুতির রাজনীতিতে নয়, কাজের মাধ্যমে নিজেকে প্রমাণ করেছেন—আর সে কারণেই দাঁড়িপাল্লা প্রতীক আজ মানুষের আস্থার প্রতীক।


সভায় বিশিষ্ট আইনজীবী শিশির মনির  বলেন,“আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না। মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নিতে, ন্যায় ও সত্যের পক্ষে দাঁড়াতেই আমার এই পথচলা। শাল্লার মানুষ যদি পাশে থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা উন্নয়ন ও ন্যায়ের একটি দৃষ্টান্ত স্থাপন করব।” সভায় 

রেজাউল ইসলাম ,নূরে আলম সিদ্দিকী, ভূবন বৈষ্ণব,বিধান চৌধুরী,মজিবুর রহমান, মাওলানা শাহীনূর রহমান,  রাকিবুল হাসান, আব্দুল কুদ্দুস নোমান, জুনায়েদ আল হাবিব, আব্দুল গফুর, সেলিম আহমদ, বাহাদুর রহমান, মাসুম বিল্লাহ বিভিন্ন নেতা কর্মীগণ জনসভায় বক্তব্য রাখেন।


উপস্থিত জনতা দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে জনসভা সমাপ্ত হয়।

Tags: