ঢাকা

বানিয়াচং সাবরেজিস্ট্রার অফিসে নামাজের স্থায়ী কক্ষ বাস্তবায়নে

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

মার্জিয়া ইসলাম, বানিয়াচং থেকে : বানিয়াচং উপজেলার সাবরেজিস্ট্রার ভবনে পবিত্র ও পরিচ্ছন্ন একটি স্থায়ী নামাজের কক্ষ আজীবনের জন্য বাস্তবায়নের লক্ষ্যে আহ্বায়ক কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ৮টায় বানিয়াচং বড়বাজার শহীদ মিনার সংলগ্ন মদিনা মসজিদে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাওলানা মখলিছুর রহমান। সভায় বক্তব্য রাখেন বানিয়াচং আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দাল হোসেন খান, মাওলানা বশীর আহমদ, মাওলানা রওশন ইজদানী, মাওলানা ইমরান আহমদ, মোঃ এনামুল হক মাস্টার, মোঃ রশিদ আহমদ (কাজল মিয়া), মুফতি মামুনুর রশিদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বানিয়াচং উপজেলা কমিটির সভাপতি ইয়াসিন আরাফাত মিল্টন, মাওলানা মুজাহিদুল ইসলাম, হাফেজ আনোয়ার হোসাইন, জাবেদ লস্কর, মাওলানা মুকাররম কাজীসহ শতাধিক আলেম-ওলামা ও মুসল্লিগণ।

আলোচনাকালে বক্তারা বানিয়াচং সাবরেজিস্ট্রার কর্মকর্তা আব্দুস সালাম এবং ডিড রাইটার সমিতির সভাপতি খালেদ আহমদ ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়াও নেতৃবৃন্দ আগামী মঙ্গলবার দুপুর ১২টায় সাবরেজিস্ট্রার ভবনে নামাজের স্থায়ী কক্ষের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন এবং সাবরেজিস্ট্রার কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাতের সিদ্ধান্ত গ্রহণ করেন।

আলোচনা সভা শেষে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও এ মহতী উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ২০০৯ সালে সাবরেজিস্ট্রার মসজিদ ভেঙে সেখানে সাবরেজিস্ট্রার কার্যালয় নির্মাণ করা হয়। সে সময় ভবনের ভেতরে একটি স্থায়ী নামাজের কক্ষ রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দীর্ঘ ১৬ বছর পর অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সংশ্লিষ্টরা।

Tags: