ঢাকা

আজমিরীগঞ্জ পাবলিক লাইব্রেরী সংস্কারের জোর দাবি

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

মাসুদ রানা |আজমিরীগঞ্জ থেকে : আজমিরীগঞ্জ বাজারে অবস্থিত ঐতিহ্যবাহী আজমিরীগঞ্জ পাবলিক লাইব্রেরীটি দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। জানা যায়, ১৯৯০–এর দশকে লাইব্রেরীটির কার্যক্রম প্রায় বন্ধ হয়ে যায়। এরপর আর কোনো সংস্কার বা আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়নি।


একসময় এই লাইব্রেরীটি এলাকার শিক্ষার্থী, শিক্ষক ও জ্ঞানান্বেষীদের জন্য একটি গুরুত্বপূর্ণ জ্ঞানকেন্দ্র ছিল। কিন্তু বছরের পর বছর সংস্কার না হওয়ায় বর্তমানে লাইব্রেরী ভবনটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে এবং পাঠাগার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।


এলাকাবাসী মনে করছেন, তথ্যপ্রযুক্তির এই যুগে একটি আধুনিক পাবলিক লাইব্রেরী নতুন প্রজন্মের জন্য অত্যন্ত জরুরি। তাই দ্রুত আজমিরীগঞ্জ পাবলিক লাইব্রেরীটি সংস্কার করে পুনরায় চালু করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।


স্থানীয় সচেতন মহল ও শিক্ষানুরাগীরা অবিলম্বে উদ্যোগ গ্রহণ করে লাইব্রেরীটি সংস্কার ও পুনরায় পাঠাগার কার্যক্রম চালুর জন্য উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tags: