হবিগঞ্জে মানবিক রক্তদান সংগঠন রক্তের বন্ধন ব্লাড ডোনারস সোসাইটি ২০২১ সালে প্রতিষ্ঠার পর থেকেই মানবিক কাজে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি হবিগঞ্জ জেলার বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
২০২৬ নতুন বছর উপলক্ষে সংগঠনটির নতুন নবাগত কমিটি গঠন করা হয়েছে। গত ২৫ জানুয়ারি, রোববার রাতে সংগঠনের নিজস্ব ফেসবুক গ্রুপে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন রেজাউল হাসান রাজু, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান জয়, এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন লিমা চৌধুরী।
সংগঠনের প্রতিষ্ঠাতা জানান, “আমাদের লক্ষ্য হবিগঞ্জ জেলার স্বেচ্ছাসেবীদের সুনাম অর্জন করা এবং মানবিক কাজের মাধ্যমে আদর্শ স্থাপন করা। সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভই এই সংগঠনের মূল উদ্দেশ্য।” তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে মানবতার সেবায় কাজ করার আহ্বান জানান।
