ঢাকা

হবিগঞ্জের বানিয়াচং বড়বাজারে বাসদের প্রার্থী লুকমান আহমেদের মই মার্কার বিশাল গণসংযোগ

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

মারজিয়া আক্তার, হবিগঞ্জ (বানিয়াচং) প্রতিনিধি :  হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বড়- বাজার এলাকায় হবিগঞ্জ-২ আসনে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত প্রার্থী, কৃষক নেতা লুকমান আহমেদের পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গণসংযোগ চলাকালে লুকমান আহমেদ ও তাঁর সমর্থকরা বাজারের বিভিন্ন দোকান, পথচারী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে  ভোটারদের কাছে তাঁর নির্বাচনী প্রতীক মই মার্কায় ভোট প্রার্থনা করেন এবং এলাকার কৃষক, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের বিভিন্ন সমস্যা ও দাবি মনোযোগ দিয়ে শুনেন। এ সময় বাজারে উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি কৃষিপণ্যের ন্যায্যমূল্য, সারের দাম, সেচ সুবিধা, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন। তিনি আরো বলেন, কৃষক ও খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করেছেন এবং নির্বাচিত হলে এই এলাকার মানুষের কণ্ঠস্বর জাতীয় পর্যায়ে তুলে ধরবেন।

গণসংযোগকালে সাথে ছিলেন,  বাসদের স্থানীয় নেতাকর্মীরা। এনং তারা লিফলেট বিতরণ করেন এবং ভোটারদের উদ্দেশ্যে বাসদের রাজনৈতিক লক্ষ্য ও কর্মসূচি সংক্ষেপে তুলে ধরেন। এতে, বাজার এলাকায় কিছুক্ষণ উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই প্রার্থীর সাথে কুশল বিনিময় করেন এবং নির্বাচনী কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।


স্থানীয় কয়েকজন বলেন, নির্বাচনের আগে এ ধরনের সরাসরি মানুষের কাছে গিয়ে কথা বলার উদ্যোগ ভোটারদের মধ্যে প্রার্থীদের সম্পর্কে জানার সুযোগ তৈরি করে দেয় এবং গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করে।

Tags: