দলীয় সিদ্ধান্ত অমান্য করে হবিগঞ্জ–১ আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন ও কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে স্বতন্ত্রভাবে প্রার্থী হওয়ায় তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দলীয় এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কারের মাধ্যমে শেখ সুজাত মিয়ার বিএনপির সব পদ ও প্রাথমিক সদস্যপদ বাতিল করা হয়েছে। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের তাঁর সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক মহলে নানা আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই মনে করছেন, এই সিদ্ধান্ত হবিগঞ্জের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে।
