ঢাকা

গণভোটে "হ্যা" ভোট দেওয়ার জন্য সাধারন জনগনকে আহ্বান

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

মোঃ ফারুক, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি : রাষ্ট্রিয় সংস্কার বাস্তবায়ন,ভোটাধিকার ও জনগনের জানমালের নিরাপত্তার জন্য গণভোটে "হ্যা" ভোট দেওয়ার জন্য সাধারন জনগনকে আহ্বান জানান সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া।



তিনি বলেন, দেশের চাবিকাঠি জনগণের হাতে ন্যস্ত। দেশকে সংস্কার, উন্নয়ন ও ইতিবাচক পরিবর্তনের পথে এগিয়ে নেওয়ার জন্য আসন্ন ভোটে জনগণের স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ প্রয়োজন। আর এই ভোটে সবাই নিজ নিজ অবস্থান থেকে অংশগ্রহন করে নিজেদের ভাগ্য পরিবর্তন করবেন। প্রশাসনিক ভাবে আমরা আপনাদের সহযোগীতা করবো। 



মঙ্গলবার বিকেল ৩ টায় শাল্লা উপজেলা হলরুমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শাল্লা উপজেলা প্রশাসন এই অনুষ্ঠানের আয়োজন করে।



প্রধান অতিথি আরো বলেন, ভোটের মাধ্যমেই দেশের যোগ্য ও দায়িত্বশীল প্রতিনিধি নির্বাচিত হয়। নির্ধারিত ফরম ও নম্বর জেনে সঠিকভাবে ভোট প্রদান করতে হবে।


এছাড়াও সচেতনভাবে ভোট দেওয়াকে নাগরিকদের দায়িত্ব উল্লেখ করে বলেন, ভোটের দিন কেন্দ্রে দু’ধরনের ব্যালট পেপার থাকবে। জাতীয় সংসদ নির্বাচনের জন্য সাদা রঙের এবং গণভোটের জন্য গোলাপি রঙের ব্যালট পেপার।


এ সময় ভোটারদের শৃঙ্খলা মেনে শান্তিপূর্ণভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য তিনি আহ্বান জানান। 



সভায় সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাপস রায়ের পরিচলনায়  আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক অসীম চন্দ্র বণিক,  উপজেলা নির্বাহী কর্মকর্তা পিয়াস চন্দ্র দাস, শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকুজ্জামান, শাল্লা প্রেসক্লাবের সভাপতি বকুল আহমেদ তালুকদার, ৭১ টিভির জেলা প্রতিনিধি শহীদনুর আহমেদ প্রমুখ।

Tags: