ঢাকা

আজমিরীগঞ্জে নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে ইউএনও, ওসি

কুশিয়ারা বার্তা

প্রকাশিতঃ

Shares

আজমিরীগঞ্জ ( হবিগঞ্জ ) সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন।


তারই ধারাবাহিকতায় আজমিরীগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা  নির্বাহী  অফিসার এস. এম রেজাউল করিম, এবং আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আকবর হোসেন উপজেলার কাকাইলছেও ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। মঙ্গলবার দুপুরে তারা ইউনিয়নের বেশ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। 


এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মোঃ রিপন হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন,  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শান্তনু আচার্য প্রমুখ। 


এ বিষয়ে আজমিরীগঞ্জ উপজেলার সহকারী রিটার্নিং অফিসার এস. এম রেজাউল করিম বলেন,  আমরা কিছু সংখ্যাক ভোটকেন্দ্র পরিদর্শন করেছি,  আমরা পর্যবেক্ষণ করে দেখছি, ভোট কেন্দ্রগুলো কিছু সংস্কার করা প্রয়োজন,  এবং আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলমান রয়েছে

Tags: